আজকের আকাশটা অন্যরকম,
সাদা-শুভ্র মেঘমালার ভিড়ে উঁকি দেওয়া-
সোনালি সূর্যটা যেন, সুন্দর একটা
দিনের আভাস দিচ্ছে।
রাস্তার চারপাশের ঘাসগুলো আজ একটু বেশি-ই সবুজ লাগছে।
কে যেন তার ছোট্ট পাতায় গাড় রঙ ঢেলে দিয়েছে।
পুকুর পাড়ের কৃষ্ণচূড়ার রঙ টাও আজ বেশি লাল!
কই, নীলকণ্ঠ ফুল গুলোও তো ফোটেনি কাল!
উষ্ণ বাতাসেও আজ কোন এক নেশাময় গন্ধ ভাসছে,
টুনটুনি গুলোও যেন আমার দিকে চেয়ে মুচকি হাসছে,
আকাশ টা কেন আজ এত সাদা?
সবকিছু কেন জানি মনে জাগাচ্ছে ধাঁধা!
সবাই কি আজ এতই খুশি,
যতোটা খুশি আমার হৃদয়?
যে খুশিতে আমি পথ ভুলে গেলাম,
ইশারাতে যখন ডাকলে আমায়।
আকাশ জুড়ে রংধনু আজ,
সুখের কাঁপন আমার বুকে।
আমি কি আর এ ধরাতে আছি
চলেছি উড়ে কল্পলোকে।
পাশাপাশি হাটছি দুজন,
মাতাল হাওয়ায় উড়ছে তোমার চুল।
সাদা ওড়নায় স্পর্শ দিয়ে যায়-
যেন, তোমার সুবাসে নন্দন কাননে
ফুটছে রাধালতার ফুল।
ঝিলের জলে আজ ঢেউ খেলেছে-
ঝড়, বৃষ্টি বা তীব্র বাতাস ছাড়াই।
চলোনা আজ কূল ভুলে যাই,
পাল খোলা নৌকায় দুজনে হারাই।
- বৃষ্টি বিলাস - June 17, 2022
- বৃষ্টি বন্দনা - May 15, 2022
- কল্পনালোক - May 11, 2022