আজ খুব বৃষ্টি নামুক,
বাতাসের চাদরে ঝড় আসুক
আমি ওই বৃষ্টির শব্দে ঝড়ের শিহরণে-
তোমার কোলে লুকাতে চাই।
আজ বিদ্যুৎ বিভ্রাট ঘটুক,
কারফিউ জারি হোক।
আমি ওই নিস্তব্ধতার মাঝে তোমার মুখে,
শুধু, হ্যা শুধু আমার নাম-ই শুনতে চাই।
আজ ভেঙে যাক সব সংশয়ের দেয়াল।
সংকোচ আজ নির্বাসনে যাক।
শব্দ গুলো আজ ছন্দ হারাক, মর্ম হারাক-
আমরা চোখে চোখে হাজারো কথা বলে যাবো!
আজ তুমি কাজ ভুলে যাও
সাজ ভুলে যাও
মেজাজ টাকে ভাজ করে এই হাত দুটি ধরো,
কথা দিলাম, সব ভুলে আমি তোমাতে হারাবো।
আজ তোমার খুব কান্না পাক-
আমার বুকে মুখ লুকিয়ে কাঁদতে আসো।
অভিমানে নাও ভাসিয়ে উল্টো ভাসো,
মান ভঞ্জনের অন্তিম সুখে আমি তোমায় ভাসিয়ে দেব।
আর একটা বার শুধু বৃষ্টি নামুক,
মেঘ ডাকুক আর বিজলি জ্বলুক
ভুলে ওই দিগ্বিদিকের ডাহুক-ডুহুক-
জীবনের নতুন রঙে আমি তোমায় রাঙিয়ে দেব।
Latest posts by সঞ্জয় দাম (see all)
- বৃষ্টি বিলাস - June 17, 2022
- বৃষ্টি বন্দনা - May 15, 2022
- কল্পনালোক - May 11, 2022