Sanjoy Dam

বৃষ্টি বিলাস

দৃষ্টির সীমানা জুড়ে আজ অজস্র মেঘরাশি,

তমসার ন্যায় কুচকুচে কালো।

যে আধার ঘনালো এ আঙিনায়,

কারণকে বারণ করে মন আজ তাকেই বেসেছে ভালো।

মেঘটাকে ওই দুহাতে ঠেলে 

কে এলে তুমি দৃষ্টিতে?

অপলক চোখে দেখেছি সে রূপ-

থমকে যাওয়া সময়ের সাক্ষাতে!

জানালা বেয়ে নামছে ধারা,

ভিজছে তোমার লম্বা চুল।

জানালার ওপাশে ঝাপ্সা দেখি,

সে কি তুমি? না, আমার দেখার ভুল!

টানাপোড়ন ছেড়ে বাইরে এলে,

সংকোচের ইতি টেনে।

আচ্ছা, এভাবে সেজেছো কেন?

আমি তোমায় দেখছি জেনে? 

পায়ে তুমি আজ আলতা দিয়েছো,

কানেতে গুজেছ ফুল।

চোখেতে দিয়েছো কৃষ্ণ কাজল

বেণীতে বেঁধেছ চুল।

বৃষ্টির ফোঁটা যবে পড়লো ঠোটেতে

হলে যে লাজেতে নীল!

সব কিছু ফেলে নজড় কেড়েছে

তোমার পিঠের ঐ কালো তিল।

ইচ্ছা হচ্ছে খুব ভিজব আজ,

এদিক-ওদিক-সেদিক ভুলে,

বৃষ্টির তালে নাচব আজ

তোমাকে আমার কোলেতে তুলে।

ইচ্ছাগুলো হয়না পূরণ,

যায় যে দিন আর মাস।

কল্পনা তরী বেয়ে বেড়ায়-

আমাদের বৃষ্টি বিলাস।

User Avatar
Latest posts by সঞ্জয় দাম (see all)

শেয়ার করুন

লেখা খুঁজুন

বিভাগসমূহ

জনপ্রিয় ট্যাগ

সাম্প্রতিক লেখা

১৭ জুন ২০২২ ইং
১৫ এপ্রিল ২০২৬ ইং
১১ মে ২০২২ ইং

নতুন লেখা পেতে সাথে থাকুন

আমার নতুন লেখা সরাসরি পেতে আপনার ইনবক্স দিন।