একটা দিন এমন আসুক,
যেদিন এলার্ম নয়, পাখির ডাকে ঘুম ভাঙবে
একটা দিন এমন আসুক-
যেদিন, খুব ভোরে বৃষ্টি নামবে I
একটা দিন এমন আসুক,
যেদিন ঘুম ভেঙে তোমার হাসি দেখব I
একটা দিন এমন আসুক,
যেদিন সকালে বসে আবার কবিতা লিখব I
এমন একটা দিন আসুক,
যেদিন খিচুড়ি আর ডিম ভাজির গন্ধে হবে বিছানা ছাড়া,
খেতে খেতে যাব গল্পে মেতে
থাকবে না কোন তাড়া I
আসুক না, এমন একটা দিন I
যেদিন, বিকালে ঘোরার বাহানায় তুমি সাজতে বসবে!
“এই- তোমাকে না, খুব সুন্দর লাগছে!”
একথা শুনে মুচকি হাসবে I
এমন একটা দিন খুব শিঘ্রীই আসুক,
যেদিন সবাই প্রাণ ভরে নিঃশ্বাস নিবে,
জরা-জীর্ণতার বিভীষিকা ঠেলে-
আধারের বুকে আলোক ফুটবে I
Latest posts by সঞ্জয় দাম (see all)
- বৃষ্টি বিলাস - June 17, 2022
- বৃষ্টি বন্দনা - May 15, 2022
- কল্পনালোক - May 11, 2022