শব্দে জীবনের গল্প
কবিতা, গান, উপন্যাস আর ভাবনার জগতে স্বাগতম। এখানে শব্দে খুঁজে পাব অনুভূতির ঠিকানা।
নারিকেল জিঞ্জিরায় সমুদ্র তীরে একান্তে, যেমন নজরুল বা সুকান্তের কবিতা বেমানান ঠিক তেমনই যানযটপূর্ণ শহরের রাস্তার মোড়ে গণপরিবহনে জীবনানন্দ অনুভূতিহীন। রোজ সকালের দৈনিক পত্রিকার মত চোখ বুলানো বা পাঠ্য বইয়ের সিলেবাসের মত কবিতা পড়ে তার ভাব অনুভব করা শুধু কষ্টসাধ্যই নয়, অনেক ক্ষেত্রেই অসম্ভব। কবিতার প্রকৃত সুধা পান করার জন্যে একটা পরিবেশ দরকার হয়, প্রয়োজন হয় মনের আকাশে একটা কল্পনার চিত্রপট অংকনের। কিন্তু এই ব্যস্ত শহরে ছুটে চলা পাঠকদের কাছে সেই পরিবেশ সাজানোর সময় কোথায়? সেই প্রেক্ষাপট থেকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এই বইটিকে একটু ভিন্নভাবে প্রকাশের প্রয়াস করা হয়েছে। এই বইয়ে প্রতিটি কবিতার পটভূমি তুলে ধরার জন্যে একটি করে স্টোরি টেলিং ইলাস্ট্রেশন ব্যবহার করা হয়েছে যা পাঠককে কিছু সময়ের জন্যে হলেও সেই পরিবেশের কল্পনায় ডুবে যেতে উদ্বেলিত করবে! যে পরিবেশের আঙিনা ঘিরে কবিতাটি রচিত।
-সঞ্জয় দাম
আপনার ইমেইল দিন, আমার নতুন লেখা সরাসরি পেয়ে যান।