মোল্ড ডিজাইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সবচেয়ে ডিমান্ডিং ক্যারিয়ারগুলোর একটি। যারা প্লাস্টিং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করতে আগ্রহী এবং যারা ম্যানুফ্যাকচারিং এর সুক্ষ জায়গাতে নিজেদের দক্ষতা অর্জন করতে চান, তারা মোল্ড ডিজাইন নিয়ে কাজ করে থাকেন। ডিজাইন সেক্টরে সর্বচ্চ পারিশ্রমিক পাওয়া ইঞ্জিনিয়ার মধ্যে প্রায়শ্চই মোল্ড ডিজাইনদের উল্লেখ পাওয়া যায়। হাই-এন্ড টেকনোলজি হওয়ায় এই বিষয়ে সচরাচর গুরুত্বপুর্ন ডাটা পাওয়া দুস্কর হয়ে দাড়ায়। তাই প্রায়শ্চই দেখা যায় মোল্ড ডিজাইনদের দেশের বাইরে থেকে হাইয়ার করে আনতে অথবা, দেশের বাইরে থেকে মোল্ড ডিজাইন করে নিয়ে আসতে। তবে এই পটভুমির পরিবর্তন হচ্ছে, দেশের ভিতরেই অনেক কম্পানি মোড ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে।
আমি দীর্ঘ ৯ বছর ধরে প্রোডাক্ট ডিজাইন এবং মোল্ড ডিজাইন নিয়ে কাজ করেছি। আমার ডিজাইন করা অনেক প্রোডাক্টই এখন সুনামের সাথে দেশের বিভিন্ন আউটলেটে বিক্রি হচ্ছে। এমনকি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। আমার ডিজাইন করা মোল্ড অনেক ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন লাইনে ব্যবহৃত হচ্ছে।
এই কোর্সটা আমি এমনভাবে সাজিয়েছি যেন, এখান থেকে একজন শিক্ষার্থী শুরু থেকে শেষ পর্যন্ত একটা মোল্ড কিভাবে ডিজাইন করতে হয় এবং মোল্ড-টুলিং এর জন্যে প্রস্তুত করতে হয় তার খুটি-নাটি সব শিখতে পারে। আমি আশারাখি এই কোর্সটি সম্পন্ন করার পর যেকোন শিক্ষার্থী সরাসরি মোল্ড ডিজাইনার হিসাবে ইন্ডাস্ট্রিতে যোগদান করতে পারবে।
- CAD ডিজাইনারদের জন্যে কিছু কার্যোকরী টিপস - January 1, 2023