গ্র্যাজুয়েশন এর পর অটোক্যাড নিয়ে কাজ করতে গিয়ে দেখি মেকানিক্যাল ডিজাইন গুলোতে আমার আগ্রহটা বেশি।তখন আমি ইউটিউব এ আরো এডভান্স কাজ শেখার জন্য সলিডওয়ার্ক এর ভিডিও দেখে শেখার চেস্টা করি।।কিন্তু কোন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কিভাবে সলিড ওয়ার্কে কাজ করা হয় সেরকম কিছুই পাচ্ছিলাম না।মনে মনে ভেবেছিলাম একজন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট অপিনিয়নের কোর্স যদি পেতাম তাহলে অনেক ভাল হতো৷ একদিন হঠাৎ করে দেখতে পেলাম “OSTAD” এ ইন্ডাস্ট্রিয়াল সলিডওয়ার্ক রিলেটেড একটা কোর্স হবে। যেখানে ট্রেইনার হিসেবে থাকবেন এদেশের সবচাইতে বড় ব্র্যান্ড ওয়ালটনের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিমের সদস্য (Product Development Coordinator) সঞ্জয় দাম স্যার।।প্রায় ২ মাসের একটা লম্বা জার্নি ছিল উনার সাথে।।উনি উনার নিজের সকল অভিজ্ঞতা আমাদের মাঝে ঢেলে দিয়েছেন।আমরা ও স্বাচ্ছন্দ্যে ক্লাস গুলো উপভোগ করেছি।আমি হলফ করে বলতে যারা কোর্স টা করেছেন তারা অন্তত অনেক সলিড ওয়ার্ক এক্সপার্ট (যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেল এ কেমন কাজ হয় জানেন না) থেকে এগিয়ে থাকবেন।
