আমি ওস্তাদ এর মাধ্যমে সলিডওয়ার্কস প্রোডাক্ট ডিজাইন কোর্সটিতে একজন শিক্ষার্থী হিসেবে অংশ গ্রহন করি, আমাদের মেন্টর সঞ্জয় দাম স্যার এর সাথে। জনাব সঞ্জয় দাম এর প্রতিটি লেকচার অনেক গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য। কেননা তিনি অনেক যন্ত সহকারে আমার কোর্স মডিউল এর প্রতিটা বিষয়বস্তু খুব নৈপূন্যতার সাথে আমাকে শিখিয়েছেন।এমনকি আমি কোন কিছু বুঝতে না পারলে তিনি ক্লাসে বারংবার সেই জিনিস গুলো বুঝিয়ে দিতেন, যতক্ষণ না পর্যন্ত আমার বোধগম্য না হয়।এবং আমি খুব ভালো ভাবে প্রত্যেকটি ক্লাস উপভোগ করতাম এবং নতুন নতুন জিনিস শিখতে পারতাম। সর্বোপরি, আমার মেন্টরের সাথে কাটানো প্রত্যেক টি ক্লাস ছিল আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয়। ধন্যবাদ আমার মেন্টর সঞ্জয় দাম স্যার কে,তার সাথে ধন্যবাদ জানাই ওস্তাদ কে।