আমি সঞ্জয় দাম।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমার ব্যাচেলর ডিগ্রি নেবার পর আমি প্রান আর এফ এল গ্রুপে ট্রেইনি ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করি। ২০১৪ সালের ৮ই মে থেকে শুরু হয় আমার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে ওয়াল্টন গ্রুপের সাথে পথচলা। আমার দায়িত্ব ছিলো প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট।

ডিজাইন সফটওয়্যার গুলোর সাথে আমার পরিচয় হয় ২০১০ সালে, বিশেষ করে 3D ডিজাইন সফটওয়্যার সলিডওয়ার্কস আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমি যেন ইঞ্জিনিয়ারিং কে অন্যভাবে আবিষ্কার করি। ডিজাইনের প্রতি আমার প্যাসন তৈরি হবার পিছনে আমি নির্ধিদায় স্বীকার করি আমার বন্ধু, ক্লাসমেট ইভান আহমেদ রাকিব এর অবদান।

ডিজাইনের সাথে আমার সক্ষতা খুব গভীর এবং সেটা প্রতিনিয়তই বাড়ছে।
আমি এখন ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে প্রোডাক্ট ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত আছি। ওয়াল্টনের সাথে দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে আমার সুযোগ হয়েছে ভার্সেটাইল সেক্টরে কাজ করার। প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মোল্ড ডিজাইন, মোল্ড ডেভেলপমেন্ট, মোল্ড ম্যানুফ্যাকচারিং, প্রোজেক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট মান্যুফ্যাকচারিং তার মধ্যে উল্লেখযোগ্য। সলিডওয়ার্কস, এন এক্স, অটোক্যাড, সলিডক্যাম, মাস্টার-ক্যাম এবং অ্যানসিস সফতওয়্যার ব্যবহারে আমার পারোদর্শিতা আমাকে এই অবস্তানে নিয়ে এসেছে।

চাকরির পাশাপাশি আমি কাজ করেছি আমার অর্জিত জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দেবার। এই পথের আমার প্রথম সঙ্গী OSTAD । ওস্তাদের সাথে আমি এপর্যন্ত দুইটা ব্যাচ সম্পন্ন করেছি এবং সর্বমোট ৯০ জনে শিক্ষার্থীদের প্রোডাক্ট ডিজাইন শিখিয়েছি। ভালোলাগে যখন দেখি শিক্ষার্থীরা আমার কোর্সের মাধ্যমে কিছু শিখতে পারছে এবং কোর্স শেষে আমার প্রশংসা করছে। দিনশেষে এইটুকুই বড় প্রাপ্তি হয়ে রয়ে যায় আর নিজেকে উদ্বুদ্ধ করে আরো উদ্যমী হতে। সেই ভালোলাগা থেকেই এই প্লাটফর্মের যাত্রা। আমি আশাবাদি যে, এই প্লাটফর্মে সবার আন্তরিক সমর্থন পাবো।

আমার OSTAD এর সাথে যাত্রার একটা ভিডিও শেয়ার করলাম।

কোর্স লিঙ্কঃ https://ostad.app/course/solidworks